ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী।

Khan Arif
প্রকাশিত October 21, 2026, 11:27 AM
ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী।

ডাম্পিং স্টেশন না থাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশের দুই স্থানে ময়লার ভাগাড় বানিয়েছে গৌরনদী পৌরসভা কর্তৃপক্ষ। প্রতিদিন ভ্যান ও ট্রাক বোঝাই করে ময়লা এনে ফেলা হচ্ছে ভাগাড়ে। ফলে দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রবে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছেন।

সরেজমিনে দেখা গেছে, গৌরনদী উপজেলার নীলখোলা ব্রীজের ঢালে এবং কসবা হযরত মল্লিক দূত কুমার (রঃ) মাজারের দক্ষিণ দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে প্রতিদিন পৌর এলাকার ময়লার স্তুপ জমা করে ভাগাড়ে পরিণত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....