
মোঃ জামাল হোসেন খান বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলার ৩ নং হোসনাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোহাম্মদ বিলাল হোসেন রাড়ি। তিনি ৩ নং হোসনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলার 3 নং হোসনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ বেলাল হোসেন রাড়ি, চষে বেড়াচ্ছেন পুরো এলাকা। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগের পাশাপাশি তিনি অংশ নিচ্ছেন বিভিন্ন গণআলাপচারিতায়।
এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে নিজের জন্য সকলের পবিত্র দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেন। মোহাম্মদ বেলাল হোসেন রাড়ি বিনীতভাবে বলেন, “আমি আপনাদেরই সুখে-দুঃখে পাশে থাকা সন্তান ও সেবক হতে চাই। এলাকার সার্বিক উন্নয়ন এবং একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের মূল্যবান সমর্থন দিয়ে আমার পাশে থাকবেন।”
মাদকবিরোধী কঠোর অবস্থানের কথা তুলে ধরে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ বেলাল হোসেন রাড়ি
আরও বলেন, “আমাদের তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে। আমি নির্বাচিত হলে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করব এবং আমার এই 3 নং হোসনাবাদ ইউনিয়ান সম্পূর্ণ মাদক নির্মূল করে একটি শান্তিপূর্ণ ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এ বিষয়ে আমি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া চাই।”মোহাম্মদ বেলাল হোসেন রাড়ি সাধারণত জণগণ বলেন একজন জনবান্ধব ও সৎ মানুষের বিকল্প নেই। তিনি সবসময় বিপদে-আপদে মানুষের পাশে থাকেন এবং এলাকায় মাদক নির্মূলের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা বিশ্বাস করি, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান হবে এবং যুবসমাজ রক্ষা পাবে। তাই আমরা সবাই তার পাশে আছি এবং সকলের কাছে তার জন্য দোয়া চাচ্ছি। প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি যেভাবে দোয়া চাচ্ছেন, তাতে সাধারণ মানুষের মাঝেও দারুণ সাড়া পড়েছে।”
তার এই গণসংযোগে এলাকার প্রবীণ মুরব্বি, উদ্যমী তরুণ এবং সর্বস্তরের জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাধারণ মানুষের এই প্রাণবন্ত উপস্থিতি ও আন্তরিক আলাপচারিতায় পুরো এলাকায় নির্বাচনী আমেজ আরও চাঙ্গা হয়ে উঠেছে বলে জানাযায়