প্রিপেইড মিটারের আওতায় আসছে বরিশাল নগরী।বরিশাল নগরীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরো আধুনিক ও সাশ্রয়ী করতে প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ।

Khan Arif
প্রকাশিত October 24, 2026, 19:11 PM
প্রিপেইড মিটারের আওতায় আসছে বরিশাল নগরী।বরিশাল নগরীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরো আধুনিক ও সাশ্রয়ী করতে প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এরই মধ্যে নগরীতে নতুন করে সাড়ে পাঁচ হাজার প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে। চলতি বছরের মধ্যেই প্রথম ধাপে এক লাখ গ্রাহকের পোস্টপেইড মিটার পরিবর্তন করে প্রিপেইড মিটার স্থাপনের পরিকল্পনা রয়েছে।

দ্বিতীয় পর্যায়ে বাকি ৫০ হাজার গ্রাহকের মিটার পরিবর্তন করা হবে। পাশাপাশি নতুন সংযোগের ক্ষেত্রে পোস্টপেইড মিটারের পরিবর্তে প্রিপেইড মিটার সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমে নগরীর সব গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....