মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান, অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু।

Khan Arif
প্রকাশিত October 28, 2026, 16:11 PM
মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান, অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু।

বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে রোগীদের অপেক্ষমাণ স্থানে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে দুই শিশু। এ সময় সেখানে অপেক্ষমাণ পাঁচ থেকে ছয়জনের কেউ আহত হননি।

প্রত্যক্ষদর্শী হাফসা বেগম জানান, জরুরি বিভাগের সামনে চারটি বেঞ্চে দুই শিশুসহ পাঁচ থেকে ছয়জন বসে অপেক্ষা করছিলেন। হঠাৎ ওপরের একটি চলন্ত ফ্যান খুলে শিশু দুটির পাশেই পড়ে যায়। ফ্যানটি তাদের গায়ে না লাগায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

এ ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, এ ধরনের দুর্ঘটনায় শিশু, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীরা গুরুতর আহত হতে পারেন। তাঁরা হাসপাতালের পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যানগুলো পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....