• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ দুপুরে

Khan Arif
প্রকাশিত মে ২৮, ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ
নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ দুপুরে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপির তিন প্রধান অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ হবে আজ। তারুণ্যের সমাবেশ উপলক্ষে বুধবার (২৮ মে) সকাল থেকে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীসহ সমর্থকরা। আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, তরুণদের কাছে টানতে চলতি মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। কর্মসূচি অনুযায়ী, চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করছে সংগঠন তিনটি। এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। সর্বশেষ আয়োজন হচ্ছে রাজধানী ঢাকায়।

সংবাদটি শেয়ার করুন....