{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

- বরিশালে হলুদ অটোর আগের ভাড়াই বহাল, ভাড়া বাড়ানোর প্রস্তাব বাতিল
অনলাইন ডেস্কঃ
বরিশাল মহানগরে চলাচলকারী হলুদ অটোর যাত্রীদের জন্য আগের নির্ধারিত ভাড়াই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। সোমবার (২৯ জুন) নগরভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সভায় নগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে হলুদ অটোর আগের নির্ধারিত ভাড়াই কার্যকর থাকবে। পাশাপাশি সব অটোর বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, যেসব হলুদ অটোর লাইসেন্স নবায়ন করা হয়নি বা প্রয়োজনীয় কাগজপত্র নেই, সেসব যানবাহনের বিরুদ্ধে খুব শিগগিরই সম্মিলিত অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, জেলা প্রশাসক মো. খায়রুল কবির সুমন, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম, বিসিসির প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী এবং হলুদ অটোর মালিক ও চালক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।