• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন এর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫, ১৯:০৮ অপরাহ্ণ
বরিশালে বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন এর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১লা ডিসেম্বর বিকাল ৫ ঘটিকায় নগরীর সদর রোডস্হ বিএনপি এর কার্যালয়ে এই আয়োজন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আয়োজক বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি দেশের সকল মানুষের কল্যাণ ও শান্তি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন....