{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

ডা. জোবাইদা রহমানের ৫৪তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা ফারদিন রহমান অপূর্ব
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও Tarique Rahman-এর সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক Dr. Zubaida Rahman-এর ৫৪তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১৭ নং ওয়ার্ড ছাত্রদলের নেতা ফারদিন রহমান অপূর্ব।
এক শুভেচ্ছা বার্তায় ফারদিন রহমান অপূর্ব ডা. জোবাইদা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে জোবাইদা রহমানের নৈতিক সমর্থন ও অবদান বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, “ডা. জোবাইদা রহমানের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মহান আল্লাহ তাঁকে সুস্থ ও সুন্দর জীবন দান করুন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।”
এ সময় ১৭ নং ওয়ার্ড ছাত্রদলের পক্ষ থেকেও তাঁর জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।