জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাকেরগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিলি

Khan Arif
প্রকাশিত October 16, 2026, 21:19 PM
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাকেরগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিলি

‎
উপজেলা প্রতিনিধি মোঃ জামাল হোসেন বলেন

‎জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলতাফ হোসেন স্যারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থা, বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক ভাবগম্ভীর পরিবেশে শোকসভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার (আজ) বিকেল ৫ ঘটিকায় বাকেরগঞ্জ উপজেলা কার্যালয়ের নিজ কক্ষে এই শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎জাতীয় সাংবাদিক সংস্থার বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ জাকির জমাদ্দার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম রবির যৌথ সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
‎অনুষ্ঠানে সংগঠনের সর্বস্তরের সদস্যবৃন্দ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে স্থানীয় বিভিন্ন মসজিদের সম্মানীয় ইমামগণ উপস্থিত ছিলেন। শোকসভা শেষে প্রয়াত প্রতিষ্ঠাতা নেতার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে স্থানীয় ইমামদের পরিচালনায় বিশেষ মুনাজাত ও দোয়া সম্পন্ন করা হয়।
‎শোকসভায় বক্তারা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন যে, প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেন স্যার ছিলেন সাংবাদিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ও নয়নের মনি। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, তাঁদের অধিকার আদায় এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশকে মূল উদ্দেশ্য করে তিনি তাঁর জীবনের সর্বোচ্চ ত্যাগ ও শ্রম দিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠা করে গেছেন।
‎
সংগঠনের নেতৃবৃন্দ প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ” সকল সাংবাদিকের আস্থা,জাতীয় সাংবাদিক সংস্থা ” এবং সাংবাদিকদের আস্থার ঠিকানা হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা যে সুদৃঢ় ভিত্তি রেখে গেছে, স্যারের সেই আদর্শ ও দিকনির্দেশনাকে ধারণ করে আমরা আজও সামনের দিকে এগিয়ে চলছি। তাঁর রেখে যাওয়া বহমান ধারায় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত রাখাই হবে আমাদের প্রধান অঙ্গিকার।

সংবাদটি শেয়ার করুন....