শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন

Khan Arif
প্রকাশিত October 18, 2025, 19:16 PM
শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন

 

নিজস্ব প্রতিবেদন,

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়েছে সাতটি ফায়ার সার্ভিসের ইউনিট।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আমদানি করা পণ্য থাকে।

সংবাদটি শেয়ার করুন....