রহমতপুরে অবশেষে শুরু হলো দীর্ঘদিনের প্রতীক্ষিত রাস্তা নির্মাণ কাজ

Khan Arif
প্রকাশিত October 19, 2025, 20:36 PM
রহমতপুরে অবশেষে শুরু হলো দীর্ঘদিনের প্রতীক্ষিত রাস্তা নির্মাণ কাজ

বাবুগঞ্জ প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও রহমতপুর ব্রিজ থেকে রহমতপুর বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার উন্নয়নের কাজ আলোর মুখ দেখেনি। এতে দীর্ঘদিন ধরে স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছিল। অবশেষে বহুদিনের সেই দুর্ভোগ কাটাতে শুরু হয়েছে আরসিসি ঢালাই দিয়ে রাস্তা নির্মাণের কাজ। বর্তমানে রাস্তার দুই পাশে গাঁথনির কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। স্থানীয়দের মতে, রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হলে তাদের দৈনন্দিন চলাচলে স্বস্তি ফিরবে এবং এলাকার সার্বিক যোগাযোগব্যবস্থায় আসবে ইতিবাচক পরিবর্তন।

সংবাদটি শেয়ার করুন....