ময়মনসিংহে ভয়াবহ হত্যাকাণ্ড: কুড়াল হাতে থানায় গিয়ে অনিকের স্বীকারোক্তি

Khan Arif
প্রকাশিত November 29, 2025, 11:39 AM
ময়মনসিংহে ভয়াবহ হত্যাকাণ্ড: কুড়াল হাতে থানায় গিয়ে অনিকের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ত্রিশালে কুড়াল দিয়ে কুপিয়ে বন্ধু মুনতাসির ফাহিমকে (২২) খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন অনার্স পড়ুয়া শিক্ষার্থী অনিক মণ্ডল (২২)। তারা দুজন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এলাকায় পরিচিত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ত্রিশাল থানা বাউন্ডারি ওয়ালঘেষা নজরুল একাডেমি মাঠে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার খবর তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এসময় শত শত মানুষ থানার সামনে জড়ো হয়। 

নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার বাদলের ছেলে। তিনি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। তবে মাস খানেক আগে ছুটিতে দেশে এসেছিলেন ও দুদিন পর চলে যাওয়ার কথা ছিল।

 

সংবাদটি শেয়ার করুন....