বাবুগঞ্জে নির্বাচন-পরবর্তী বাস্তবতা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত

Khan Arif
প্রকাশিত March 1, 2026, 00:30 AM
বাবুগঞ্জে নির্বাচন-পরবর্তী বাস্তবতা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত

​মোঃ মহিউদ্দিন খাঁন রানা, 

​বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নির্বাচন-পরবর্তী বাস্তবতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি রক্ষায় করণীয় নির্ধারণে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি.) উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এ সংলাপের আয়োজন করে ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) এবং ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ’ (PFG)।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত। বিশেষ অতিথি ছিলেন ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’-এর বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মেহের আফরোজ মিতা।

​উপজেলা সুজন কমিটির সভাপতি প্রধান শিক্ষক সেলিম রেজার সভাপতিত্বে সংলাপটি সঞ্চালনা করেন সুজনের সম্পাদক, পিস অ্যাম্বাসেডর ও বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না।

​সংলাপে বক্তারা নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, গুজব প্রতিরোধ, তরুণদের ইতিবাচক সম্পৃক্ততা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

​আয়োজকদের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ সংলাপে অংশ নেন। অংশগ্রহণকারীরা একটি গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় নিজ নিজ মতামত তুলে ধরেন।

​পরিশেষে আয়োজকরা উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন....