• ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ইসলামিক ফাউন্ডেশনের কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

Khan Arif
প্রকাশিত জুন ৯, ২০২৬, ২০:৩৯ অপরাহ্ণ
বরিশালে ইসলামিক ফাউন্ডেশনের কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

বরিশালে ইসলামিক ফাউন্ডেশনের কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের ধর্মীয় কার্যক্রমের অংশ হিসেবে বিভাগীয় পর্যায়ের হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৯ই জুন দুপুর ১২ ঘটিকায় বরিশাল নগরীর ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি এর উপপরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগের পরিচালক একেএম মুজাহিদুল ইসলাম
এবং স্বাগত বক্তব্য প্রদান করেন আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এসময় বক্তারা বলেন, পবিত্র কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন প্রজন্মকে কোরআনের আলোকে গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা ও উৎসাহব্যঞ্জক কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন....