বরিশালে শিশুকে অপহরণ করে গণধর্ষণ, চারজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক

Khan Arif
প্রকাশিত July 17, 2026, 19:30 PM
বরিশালে শিশুকে অপহরণ করে গণধর্ষণ, চারজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক

রিপোর্ট ॥ মৃধা আজাদ
বরিশালে এক শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বরিশাল কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগী ১২ বছর বয়সি শিশুর মা কাজল(২৯) বাদি হয়ে মামলাটি দায়ের করেন। থানা সূত্রে জানা যায়, মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(৩)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় রুজু করা হয়েছে। এফআইআরে উল্লেখ করা হয়, গত ১০ জুলাই সন্ধ্যা থেকে ১১ জুলাই ভোরের মধ্যে বরিশাল সদর উপজেলার ৫ নম্বর চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজারচর এলাকায় এ ঘটনা ঘটে। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। আসামীরা হলেন স্থানীয় মোঃ আনিচের পূত্র মোঃ ইলিয়াস, মোঃ মোক্তারের পূত্র মোঃ সাঈদ, মোঃ জামাল আকনের পূত্র মোঃ রুহুল আমিন, মোঃ ইলিয়াচের স্ত্রী রোকসানা। এদের মধ্যে ৩ নম্বর আসামী মোঃ রুহুল আমিনকে ১৬ জুলাই সকালে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, শিশুটিকে জোরপূর্বক অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ সময় তার এক জোড়া স্বর্ণের কানের দুলও নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম জানিয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে ৩নম্বর আসামী আসামি রুহুল আমিনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....