দিনাজপুরে ‘ভোরের চেতনা’ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামের মতবিনিময়

Khan Arif
প্রকাশিত July 19, 2026, 19:06 PM
দিনাজপুরে ‘ভোরের চেতনা’ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামের মতবিনিময়

দিনাজপুর প্রতিনিধি:

জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রচার ও প্রসারের পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরত প্রতিনিধি ও স্টাফদের সঙ্গে মতবিনিময় এবং তাদের কাজের পরিবেশ ও সার্বিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সফর করছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম।
এরই ধারাবাহিকতায় রবিবার (১৯ জুলাই) তিনি দিনাজপুর সফর করেন। সফরে তাঁর সঙ্গে ছিলেন পত্রিকাটির প্রধান বার্তা সম্পাদক মোন্নাফ খান বায়েজিদ।
দিনাজপুরে পৌঁছালে স্থানীয় প্রতিনিধি চন্দন কুমার মিত্র-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহরের একটি অভিজাত হোটেলে সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানায়।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার-এর দিনাজপুর ব্যুরো প্রধান মো. মোকাররম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইলিয়াস এবং স্থানীয় গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা।

সংবাদটি শেয়ার করুন....