• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেবাচিমে রোগীর স্বজনকে উঠিয়ে নিয়ে হত্যার চেষ্টা, বাধা প্রদান করায় সাংবাদিককে লাঞ্জিত

Khan Arif
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১৭:৪৮ অপরাহ্ণ
শেবাচিমে রোগীর স্বজনকে উঠিয়ে নিয়ে হত্যার চেষ্টা, বাধা প্রদান করায় সাংবাদিককে লাঞ্জিত

স্টাফ রিপোর্টার।। শেবাচিম হাসপাতালে রোগী দেখতে এসে শান্ত (২৫) নামে এক যুবককে হাসপাতাল থেকে উঠিয়ে নিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা।

এ সময় বাধা প্রদান করলে সাংবাদিকের উপর হামলা চালায়। শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় শেবাচিমের সার্জিরী ইউনিট ১ বিভাগে এ হামলার ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়,বরিশাল কাউনিয়া বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়ন দক্ষিণ চর আইচা গ্রামের ৩ নং ওয়ার্ডে বিএনপি’র প্রভাব খাটিয়ে সবুজ দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে।

এতে মাসুদ ও সোহান বাধা প্রদান করলে ঘটনার দিন শুক্রবার সবুজ, কাওসার সরদার, নজরুল, রাসেল ও শুভ সহ অজ্ঞাত আরো ১৫/২০ জন মিলে হত্যার উদ্দেশ্যে রামদা, চাইনিজ কুঠাল সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।

এদিকে প্রতিপক্ষ সবুজ সহ অন্যান্যরা গতকাল দুপুরে হাসপাতালে গিয়ে রোগীকে দেখতে যাওয়া শান্ত নামের এক যুবককে ওয়ার্ড থেকে উঠিয়ে নিয়ে হত্যার চেষ্টা চালায়।

এ সময় দৈনিক সত্য সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম (রবিউল) বাধা প্রদান করলে তাকে লাঞ্ছিত করে তারা। সংবাদ পেয়ে হাসপাতালের দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষরা সেখান থেকে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন....