
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরিশাল নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মামুন খন্দকার।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা এবং ভক্তদের সুশৃঙ্খলভাবে চলাচলের বিষয়ে খোঁজখবর নেন। একই সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসব সুষ্ঠুভাবে সম্পন্নে প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নওশীন এবং জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, “শারদীয় দুর্গাপূজা আমাদের সাম্প্রদায়িক প্রীতি ও সম্প্রীতির অন্যতম প্রতীক। সকল নাগরিক যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।