বরিশাল নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক মামুন খন্দকার

Khan Arif
প্রকাশিত October 20, 2026, 21:57 PM
বরিশাল নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক মামুন খন্দকার

​নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরিশাল নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মামুন খন্দকার।
​পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা এবং ভক্তদের সুশৃঙ্খলভাবে চলাচলের বিষয়ে খোঁজখবর নেন। একই সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসব সুষ্ঠুভাবে সম্পন্নে প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
​মণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নওশীন এবং জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
​পরিদর্শন শেষে জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, “শারদীয় দুর্গাপূজা আমাদের সাম্প্রদায়িক প্রীতি ও সম্প্রীতির অন্যতম প্রতীক। সকল নাগরিক যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....