ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি বেড়াতে এসে দুর্বৃত্তদের কবলে পড়ে প্রাইভেটকার ভাঙচুর

Khan Arif
প্রকাশিত June 11, 2025, 19:01 PM
ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি বেড়াতে এসে দুর্বৃত্তদের কবলে পড়ে প্রাইভেটকার ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাটি গ্রামে ঈদ উপলক্ষে শশুর বাড়িতে মিলন নামের ঢাকার এক ব্যবসায়ী তার স্ত্রী শাহনাজ বেগম ও সন্তানদের সাথে নিয়ে ঈদ উদযাপন করতে আসেন। তাদের ব্যক্তিগত প্রাইভেট কারে ঈদের আগের দিন তারা বরিশালে আসেন। ব্যবসায়ী মিলনের শশুর বাড়িতে গাড়ি ঢোকার রাস্তা না থাকায় প্রতিবেশী সাইফুল খান ও আজিম খানের বাড়িতে প্রাইভেট কারটি রেখে শশুর বাড়িতে যান।

এরপর গত (রবিবার) ৮ জুন মধ্যরাতে তাদের প্রাইভেট কারটি ভাঙচুর করেন দুর্বৃত্তরা। আকাশি রংয়ের গাড়িটি সামনের গ্লাস, চারটি দরজার গ্লাস ও লুকিং গ্লাস পুরোপুরি ভেঙে ফেলা হয়। তবে এ বিষয়ে ভুক্তভোগী শাহনাজ বেগম জানান, সাইফুল খান পরিকল্পিতভাবে গাড়িটি ভাঙচুর করে তাদের দীর্ঘদিনের শত্রুদের ফাঁসানোর চেষ্টা করছে। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ বলেন, গাড়ি ভাঙচুর ঘটনায় একটি সাধারণ ডায়রি হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....