বাসের চাকায় পিষ্টে নারীর মৃত্যু

Khan Arif
প্রকাশিত July 12, 2025, 14:28 PM
বাসের চাকায় পিষ্টে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিবালা ত্রিপুরা (৪৫) নামে এক পাহাড়ি নারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে মাটিরাঙ্গা উপজেলার মিস্ত্রিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তি গুইমারা উপজেলার আড়বাড়ি এলাকার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী। এ ঘটনায় একই এলাকার শ্যামল বিকাশ ত্রিপুরা (৩১) নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস মিস্ত্রিপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এই সময় দিবালি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক দিবালা ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন। মাটিরাঙ্গা থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন....