
স্টাফ রিপোর্টার মঞ্জু পাটোয়ারীঃ ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আওতাধীন বোরহানউদ্দিন উপজেলা শাখার কার্যকরী সংসদে বোরহান উদ্দিন উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে উত্তর হাসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক দক্ষিণ কুতুবা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃকবির হোসেন কে সাংগঠনিক সম্পাদক ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অনুমোদন দেওয়া হয়।
ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম সুপারিশ ক্রমে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনায়ারুল ইসলাম তোতার স্বাক্ষরিত পেইডে এই কমিটির অনুমোদন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন সারাদেশের মতো বোরহান উদ্দিন উপজেলায় দীর্ঘ প্রতীক্ষার পর ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের দিকনির্দেশনায় উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির শিক্ষক পরিবারকে সু সংগঠিত, বিদ্যালয় গুলোতে শিক্ষার গুণগত মান ফিরিয়ে আনতে, সকল কার্যক্রম গতিশীল করতে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।
আমরা আশা করি, যে বিশ্বাস রেখে আমাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা অবশ্যই সে দায়িত্ব ও কর্তব্য পালন করব।আমাদের ৫১ সদস্য বৈশিষ্ট্য কমিটির উপজেলা যে কয়টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সকলের সমন্বয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করার চেষ্টা করব,নিজেদের মধ্যে সকল প্রকার ভেদাভেদ ভুলে আমরা একই প্লাটফর্মে কাজ করার জন্য সবাই ঐক্যবদ্ধ।আমাদের এই কমিটি প্রদান করায় ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম মহোদয়,কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি