• ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীর বাধায় থেমে গেল ৩২ নম্বর ভাঙার অভিযান

Khan Arif
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৫, ১৬:২৮ অপরাহ্ণ
সেনাবাহিনীর বাধায় থেমে গেল ৩২ নম্বর ভাঙার অভিযান

নিজস্ব প্রতিবেদন,

ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশের চেষ্টা করা দুটি বুলডোজারকে সেনাবাহিনী রুখে দিয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ট্রাকের মাধ্যমে বুলডোজার দুটি নিয়ে ধানমন্ডি ৩২-এ যাওয়ার সময় কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায়। সেনারা জানিয়েছেন, দেশের আইন অনুযায়ী এ ধরনের কার্যক্রম অনুমোদিত নয়।

এই ঘটনার পর ধানমন্ডি ৩২ নম্বরের চারপাশে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

এর আগে, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এবং একটি এক্সকাভেটর ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেয়। তারও আগের বছর, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঐতিহাসিক এই বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয় ছাত্র-জনতার হাতে।

সেনাবাহিনী নিশ্চিত করেছে, ভবিষ্যতেও দেশের আইন এবং স্থাপত্য নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সংবাদটি শেয়ার করুন....