• ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পঙ্গু হাসপাতাল ভবনে ফাটল

Khan Arif
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৫, ১৭:০৯ অপরাহ্ণ
পঙ্গু হাসপাতাল ভবনে ফাটল

নিজস্ব প্রতিবেদন,

রাজধানীর শেরে বাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) বহুতল নতুন ভবনে ফাটল ধরেছে। এতে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে। এতে রাজধানীর বিভিন্ন এলাকার নতুন ও পুরোনো ভবনে ফাটল ধরা পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, পঙ্গু হাসপাতালের প্রধান ফটক দিয়ে ঢুকেই নতুন ভবন। এই ভবনের নিচতলা থেকে ওপরতলা পর্যন্ত একটি ফাটল দেখা গেছে, সেখানে অনেকে ছবি ও ভিডিও তুলছেন দেখা গেছে। তবে ফাটলটি রয়েছে নিচতলা থেকে ওপরতলা পর্যন্ত।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. আবুল কেনান বলেন, ‘আমরা ফাটলটির বিষয়ে যাচাই—বাছাই করছি। ফাটলটি আগে থেকেই ছিল, নাকি এখন হয়েছে, সেটা জানার চেষ্টা করছি।’

সংবাদটি শেয়ার করুন....