ফুল দিয়ে নতুন ওসিকে বরণ, সৌহার্দ্যের উদাহরণ রাখলেন বিদায়ী ওসি মিজানুর

Khan Arif
প্রকাশিত December 8, 2025, 11:07 AM
ফুল দিয়ে নতুন ওসিকে বরণ, সৌহার্দ্যের উদাহরণ রাখলেন বিদায়ী ওসি মিজানুর

বরিশাল ব্যুরো খান আরিফ :

বরিশাল কোতয়ালী মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিদায়ী ওসি মিজানুর রহমান। দায়িত্ব হস্তান্তর উপলক্ষে বুধবার দুপুরে থানায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

বিদায়ী ওসি মিজানুর রহমান বলেন, কোতয়ালী মডেল থানায় দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। নতুন ওসি আল মামুন উল ইসলামের নেতৃত্বে থানা আরও সুসংগঠিত হবে বলে আমি আশাবাদী।

নবনিযুক্ত ওসি আল মামুন উল ইসলাম বিদায়ী কর্মকর্তার প্রতি সম্মান জানিয়ে বলেন, মিজানুর রহমান স্যারের কাজের আদর্শ অনুসরণ করে পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করব। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও সুধীজন। বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুই কর্মকর্তার ফুলেল শুভেচ্ছা বিনিময় পুরো অনুষ্ঠানে সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়।

এ দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের সূচনা হলো।

সংবাদটি শেয়ার করুন....