
নিজস্ব প্রতিবেদক,
ঝালকাঠির নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর খান জামাল উদ্দিনকে আটক করেছে নলছিটি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতের কোনো এক সময়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।