বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

Khan Arif
প্রকাশিত January 8, 2026, 22:26 PM
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: মঞ্জু পাটোয়ারী,

ভোলা জেলা পুলিশের মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বোরহানউদ্দিন থানা পুলিশ সফল একটি অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ (এক) জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় ০৮ জানুয়ারি ২০২৬ খ্রিঃ সকাল আনুমানিক ০৯:০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানাধীন কুঞ্জেরহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসআই (নিঃ) মোঃ মেহেদি হাসান এবং এএসআই (নিঃ) আবু সাঈদের নেতৃত্বে বোরহানউদ্দিন থানার একটি চৌকস টিম কুঞ্জেরহাট বাজারস্থ বিসমিল্লাহ হোটেলের পিছনের অংশে অভিযান চালিয়ে উক্ত মাদকদ্রব্যসহ একজন আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন মোঃ ওমর আলী (২৭), পিতা—মৃত শাহজাহান, মাতা—নূর নাহার, সাং—দক্ষিণ ফ্যাশন, পৌরসভা ০২ নং ওয়ার্ড, থানা—চরফ্যাশন, জেলা—ভোলা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণ ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১৬, তারিখ ০৮/০১/২০২৬ খ্রিঃ)।
ভোলা জেলা পুলিশ জানায়, মাদক, ইভটিজিং, নারী নির্যাতনসহ সকল প্রকার অপরাধ দমনে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং একটি সুস্থ সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....