ভোলার বোরহানউদ্দিনে ৫৫০ গ্রাম গাঁজাসহ আটক ১: ৪ মাসের কারাদণ্ড ও জরিমানা

Khan Arif
প্রকাশিত January 22, 2026, 19:52 PM
ভোলার বোরহানউদ্দিনে ৫৫০ গ্রাম গাঁজাসহ আটক ১: ৪ মাসের কারাদণ্ড ও জরিমানা

মঞ্জু পাটোয়ারী, স্টাফ রিপোর্টার:

​ভোলার বোরহানউদ্দিনে ৫৫০ গ্রাম গাঁজাসহ মো: জসিম বেপারী (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
​আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ০১:০০ ঘটিকায় বোরহানউদ্দিন পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জসিম বেপারী ওই এলাকার মো: হানিফ বেপারীর ছেলে।
​আদালত সূত্রে জানা যায়, আটককৃত আসামি নিজের দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২,০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​অভিযান চলাকালে নৌবাহিনীর একটি টিম এবং বোরহানউদ্দিন থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
​বোরহানউদ্দিনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস বলেন, “জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন....