নির্যাতিত মোটর শ্রমিকদের অধিকার ও কল্যাণে বরিশালে ‘নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য’ জেলা কমিটির শুভ উদ্বোধন

Khan Arif
প্রকাশিত January 25, 2026, 15:03 PM
নির্যাতিত মোটর শ্রমিকদের অধিকার ও কল্যাণে বরিশালে ‘নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য’ জেলা কমিটির শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,

সারাদেশের নির্যাতিত মোটর শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য, সমগ্র বাংলাদেশ এর বরিশাল জেলা কমিটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৩ জানুয়ারি ) বিকাল ৩টা বরিশাল নগরীর কাশীপুর এলাকায় আলী চেয়ারম্যান মার্কেট সংলগ্ন ব্যারিস্টার বাড়ী মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, থেকে সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মোঃ কেন্দ্রীয় কমিটির সভাপতি

সাজ্জাদ মোল্লা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাবেক চেয়ারম্যান আলী হোসেন হাওলাদার,

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি আলহাজ্ব মোঃ বকুল শেখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।

 

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, নির্যাতিত মোটর শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছে। এই সংগঠন শ্রমিকদের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা, সামাজিক সেবা এবং ন্যায্য অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

তারা বলেন, নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য কোনো রাজনৈতিক সংগঠন নয় এটি সম্পূর্ণ মানবিক ও সেবামূলক উদ্যোগ হিসেবে কাজ করবে।

 

অনুষ্ঠানে বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শ্রমিক প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা সংগঠনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন....