ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ জন আটক

Khan Arif
প্রকাশিত January 26, 2026, 09:51 AM
ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক,

বরিশাল বিভাগের ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মাদকসহ চারজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক গ্রহনের সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়ে‌ছে।

 

রবিবার (২৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটিতে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর ও সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার’র নেতৃত্বে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়ে‌ছে।

 

অভিযানে আটককৃতরা হলেন, দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া গ্রামের মৃত আমির আলী সিকদারের ছেলে রাকিব সিকদার(৩৫), তিমিরকাঠি গ্রামের মো. জালালের ছেলে শিপন হোসেন(৩৭), মোহাম্মদ আলী তালুকদারের ছেলে সোহাগ তালুকদার( ৩৭), ভরতকাঠি গ্রামের মো. মোতাহার আলী সিকদারের ছেলে বশির সিকদার(৩৪)।

 

তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ২৩ পিস ইয়াবা ট্যাবলেট, বিদেশী তামাক ১০০ গ্রাম, গাঁজা প্রস্ততকারী সরঞ্জাম, মোবাইল ফোন, তিনটি দেশি বিদেশী অস্ত্র , নগদ অর্থ, ড্রাইভিং লাইসেন্স ও ৮ টি এনআইডি কার্ড উদ্ধার করা হয়ে‌ছে।

পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদেরকে নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....