
নিজস্ব প্রতিবেদক,
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল ফোন নম্বর হ্যাকড হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সতর্কবার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান লেখেন,
“আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। আমি কোনো অর্থ সাহায্য চাইছি না। এ ধরনের অনুরোধ উপেক্ষা করুন। ধন্যবাদ।”
তিনি সকলকে বিভ্রান্তিকর কল বা বার্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, মুহাম্মদ ফাওজুল কবির খান ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।