বাবুগঞ্জে মাওলানা সিরাজুল ইসলামের গণসংযোগ ও হাত পাখায় ভোট প্রার্থনা

Khan Arif
প্রকাশিত February 5, 2026, 21:15 PM
বাবুগঞ্জে মাওলানা সিরাজুল ইসলামের গণসংযোগ ও হাত পাখায় ভোট প্রার্থনা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

​মোঃ মহিউদ্দিন খাঁন রানা, 

​বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ক্যাডেট কলেজ সংলগ্ন সাত মাইল বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। এ সময় তিনি চরমোনাই পীর সাহেবের মনোনীত প্রার্থী হিসেবে ‘হাত পাখা’ মার্কায় ভোট প্রার্থনা করেন।

​গণসংযোগকালে মাওলানা সিরাজুল ইসলাম সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ নিয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, “মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করাই আমার মূল লক্ষ্য।” এ সময় তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন।

​গণসংযোগ ও পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন....