৫০ লাখেরও বেশি টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতা আটক

Khan Arif
প্রকাশিত February 11, 2026, 19:29 PM
৫০ লাখেরও বেশি টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতা আটক

নিজস্ব প্রতিবেদক,

সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার। জব্দকৃত টাকা মেশিনে গণনা চলছে।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। তিনি পেশায় একজন শিক্ষক। লাগেজে ৫০ লাখের বেশি টাকা আছে বলে জানান তিনি।

টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে এমনটাও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....