বাবুগঞ্জে শ্রমিক দল নেতৃবৃন্দের পক্ষ থেকে এমপি অ্যাডভোকেট জয়নাল আবেদীনকে অভিনন্দন

Khan Arif
প্রকাশিত February 15, 2026, 11:07 AM
বাবুগঞ্জে শ্রমিক দল নেতৃবৃন্দের পক্ষ থেকে এমপি অ্যাডভোকেট জয়নাল আবেদীনকে অভিনন্দন

​মোঃ মহিউদ্দিন খাঁন রানা,

​বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বাবুগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবেদীনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

​সংগঠনের উপজেলা সভাপতি মোঃ ফরিদ এক বার্তায় বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নতুন এমপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও মানুষের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

​নেতাকর্মীরা নবনির্বাচিত এই জনপ্রতিনিধির সফলতা কামনা করেন এবং আগামী দিনে বাবুগঞ্জের সার্বিক অগ্রগতিতে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন....