বরিশাল মহানগর জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

Khan Arif
প্রকাশিত February 21, 2026, 22:32 PM
বরিশাল মহানগর জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

পারভেজ,

“দেশে কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হলে বাংলাদেশের জনগণ ২১শে ফেব্রুয়ারির মতো আবারও বুক পেতে রুখে দাঁড়াবে”—এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

​২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​ফ্যাসিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি

​নগরীর গির্জা মহল্লার আসমত আলী খান ইনস্টিটিউট (একে স্কুল) অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় অ্যাডভোকেট হেলাল বলেন, “ফ্যাসিবাদের দিকে দেশকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা থাকলে দেয়ালের লিখন পড়ুন। এদেশের জনগণ ৫২, ৬৯, ৭০, ৭১, ৯০ ও ২৪-এর জুলাই অভ্যুত্থানে জীবন দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছে যে, এদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই।”

​তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়ে ১৪০০ জন জীবন দিয়েছে এবং প্রায় ৩০,০০০ মানুষ হাত-পা ও চোখ হারিয়েছে। এত বড় ত্যাগের মাধ্যমে একটি সনদ প্রস্তুত করা হয়েছে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসে। কিন্তু আজ সেই জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা চলছে। এদেশের জনগণ গোলামির জিঞ্জিরে আবদ্ধ হবে না। ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমসহ সকল বিপ্লবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণ ভোটাধিকারসহ সকল অধিকার ছিনিয়ে আনবে।”

​সর্বস্তরে বাংলা ভাষার দাবি

​ভাষার অধিকার নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ভাষার জন্য আমরা জীবন দিলেও এখনো সকল ক্ষেত্রে বাংলা ভাষা কার্যকর করা যায়নি। উচ্চশিক্ষা ও আদালতসহ অনেক জায়গায় এখনও বিদেশি ভাষা প্রাধান্য পায়, যা জাতি হিসেবে আমাদের জন্য হতাশাজনক। আমরা অন্য ভাষায় দক্ষতা অর্জন করতে পারি, তবে সকল দাপ্তরিক কাজে বাংলা ভাষাকেই অগ্রাধিকার দিতে হবে।”

​উপস্থিত নেতৃবৃন্দ

​কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:

​মহানগরীর সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম।

​কর্মপরিষদ সদস্য মাওলানা জয়নুল আবেদীন, শামীম কবির ও মাহফুজুর রহমান আমিন।

​কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান।

​পেশাজীবী বিভাগের সভাপতি সুলতানুল আরেফিন।

​আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ।

​ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার।

​ব্যাংকার্স বিভাগের সভাপতি মুজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন....