• ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মহিপুরে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা

Khan Arif
প্রকাশিত মার্চ ১, ২০২৬, ২১:৪২ অপরাহ্ণ
মহিপুরে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা

মহিপুর/কুয়াকাটা প্রতিনিধি,

​পটুয়াখালীর মহিপুর থানাধীন কমরপুর গ্রামে দ্বিতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি মাদরাসার পার্শ্ববর্তী বাসিন্দা জয়নাল আবেদীন ওরফে সোনামিয়া ফরাজী। এ ঘটনায় ভুক্তভোগীর অভিভাবক মহিপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে কমরপুর নূরানী হাফিজিয়া মাদরাসার সামনে এই ঘটনা ঘটে।

​ভুক্তভোগীর মা জানান, তার মেয়ে কমরপুর নূরানী হাফিজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দিন মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে জয়নাল আবেদীন ওরফে সোনামিয়া মাদরাসার বারান্দায় মেয়েকে একা পেয়ে পথরোধ করেন এবং ধর্ষণচেষ্টা চালান। পরবর্তীতে ভিকটিমের চিৎকার শুনে অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এলে অভিযুক্ত জয়নাল আবেদীন দ্রুত পালিয়ে যান।

​এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

​মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহব্বত খান বলেন, “ধর্ষণচেষ্টার ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত জয়নাল আবেদীনকে গ্রেফতার করে ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট বর্তমানে প্রক্রিয়াধীন। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন....