
মোঃ জামাল হোসেন খান,
অতীতের কোনো সরকারই গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলেনি। বর্তমান সরকার গণমানুষের রক্তের বিনিময়ে ক্ষমতায় এসেছে, তাই আমরা আশা করি এই সরকার সাংবাদিকবান্ধব হবে এবং সাংবাদিকদের সুরক্ষা আইন পাস করবে।
মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) বার্ষিক কর্মপরিকল্পনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন সংগঠনের সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
তিনি ঘোষণা করেন, জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান ও সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৭ এপ্রিল সারাদেশের সকল জেলা ও উপজেলা শাখা কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে। সভা থেকে মিথ্যা মামলা, ষড়যন্ত্র ও হয়রানির শিকার হয়ে কারাবন্দী সাংবাদিকদের ঈদের আগেই নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, ১৮৪টি দেশ ভ্রমণকারী বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহার, সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি এবং জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আছিয়া খাতুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সাংগঠনিক সচিব আবেদ আলী, জাতীয় সাংবাদিক সংস্থার মনজুর হোসেন, সংগঠনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট খায়ের উদ্দীন শিকদার, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম ও সাবেক সহ-সভাপতি মঞ্জুর হোসেন ঈশা।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা ও নুরুল হুদা বাবু, এনপিএস চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইমিগ্রেশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সজীব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য রাজু আহমেদ এবং বিএমএসএফ-এর উপ-প্রচার সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।