বরিশালে ২০০ জন সুবিধাভোগীর টিসিবি পণ্য আত্মসাতের চেষ্টা, ট্রাকসহ মালামাল জব্দ

Khan Arif
প্রকাশিত March 12, 2026, 14:03 PM
বরিশালে ২০০ জন সুবিধাভোগীর টিসিবি পণ্য আত্মসাতের চেষ্টা, ট্রাকসহ মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক,

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য জনসাধারণকে না দিয়ে আত্মসাৎ করার সময় আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় দুই শতাধিক লোকের জন্য বরাদ্দকৃত টিসিবি প্যাকেজ জব্দ করা হয়েছে।

বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শতদল মন্ডল বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১২ টায় জানান, মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে পণ্য বিক্রি না করে ট্রাকে নেওয়ার সময় স্থানীয়রা ট্রাকটি আটক করে। খবর পেয়ে টিসিবি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক যাচাই-বাছাই চালান।

শতদল মন্ডল জানান, “প্রাথমিক তদন্তে দেখা গেছে, রমজানে জনসাধারণের জন্য বরাদ্দকৃত প্রায় ২০০টি টিসিবি প্যাকেজ ট্রাকে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিষয়টি জেলা প্রশাসনকেও অবহিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, এ ঘটনায় দায়িত্বরত ডিলার মো. খলিলুর রহমানের ‘মেসার্স পানামা এন্টারপ্রাইজ’-এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....