• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মস্তকবিহীন আব্রাহাম হত্যা মামলার আসামি কাতার থেকে গ্রেফতার, আদালতে দোষ স্বীকার

Khan Arif
প্রকাশিত জুন ২, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
মস্তকবিহীন আব্রাহাম হত্যা মামলার আসামি কাতার থেকে গ্রেফতার, আদালতে দোষ স্বীকার

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

ম’স্ত’ক বিহীন আব্রাহাম হ’ত্যা মামলার আসামী ইন্টারপোলের সহযোগিতায় কাতার থেকে রাব্বিকে গ্রেফতার করে, এরপর তাকে দেশে আনে আদালতে সোপর্দ করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় আসামি।

প্রতিনিধিঃমৃধা আজাদ 

বিস্তারিত- নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত ১৬ ডিসেম্বর ২০২৫ সকালে উপজেলার শ্রীনিবাসদী এলাকার একটি বালুর মাঠ সংলগ্ন রাস্তার পাশে মস্তকবিহীন এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পিবিআই নারায়ণগঞ্জের ক্রাইমসিন টিম ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে। নিহত ব্যক্তি রাজবাড়ী জেলার পাংশা থানার বাসিন্দা আব্রাহাম খান প্রকাশ আলিম খান (২৭)।
এই ঘটনায় আড়াইহাজার থানার মামলা নং-১৪, তারিখ ১৮ ডিসেম্বর ২০২৫, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। পিবিআই মামলাটি গ্রহণ করেন এবং এস,আই মোঃ জাহিদ হোসেন রায়হান তদন্ত করেন।

তদন্তে জানা যায় যে, নিহত আব্রাহাম খানের সঙ্গে গ্রেফতারকৃত আসামি রাব্বির আপন খালার সাথে তার পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে আব্রাহাম তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন। এর জের ধরে রাব্বি, তার খালা এবং অন্যান্য সহযোগীরা মিলে হত্যার পরিকল্পনা করে। ঘটনার একদিন আগে বিদেশ থেকে গোপনে দেশে আসেন মূল পরিকল্পনাকারী মোবারক মন্ডল। পরে ১৫ ডিসেম্বর পূর্বপরিকল্পনা অনুযায়ী আব্রাহামকে আড়াইহাজারে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে তা গোপন করার চেষ্টা করা হয়, যাতে নিহতের পরিচয় শনাক্ত করা না যায়। ঘটনার পর মোবারক মন্ডল পুনরায় বিদেশে পালিয়ে যান।

পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া ও ইন্টারপোলের সহায়তায় কাতারে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় এবং ইন্টারপোলের সহযোগিতায় আজ ২৭/০৫/২০২৬ ইং তারিখে
তাকে গ্রেফতার করে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

এরপর তাকে আদালতের মাধ্যমে ১৬৪ ধারা জবানবন্দি দেন এবং হত্যার দায় স্বীকার করেন।

মামলার অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....