বাবুগঞ্জের বেকারত্ব দূরীকরণ হাস-মুরগি, মৎস্য ও মানবিক সমাজ গঠনে কাজ করছে খানপুরা-৪১ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধি।

Khan Arif
প্রকাশিত July 12, 2026, 16:47 PM
বাবুগঞ্জের বেকারত্ব দূরীকরণ হাস-মুরগি, মৎস্য ও মানবিক সমাজ গঠনে কাজ করছে খানপুরা-৪১ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধি।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বিমানবন্দর থানার আওতাধীন খানপুরা-৪১ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মানবিক উদ্যোগ, আত্মকর্মসংস্থান ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়
এলাকার খানপুরায় সামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং মানবিক সেবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে খানপুরা-৪১ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি ফেইথফুল-৪১ ওয়েলফেয়ার এসোসিয়েশন মোঃ মহসিন উদ্দিন শামীম,সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সহঃসভাপতি,কামরুল ইসলাম পলাশ,সহঃ সাধারন সম্পাদক,মোঃ আইয়ুব আলী খাঁন,দপ্তর সম্পাদক,মোঃ শাহিন,সাংগঠনিক সম্পাদক,আবুল হোসেন,কোষাধ্যক্ষ,মোঃতানভীর হাসান,প্রচার সম্পাদক,মোঃ আবুল কালাম আজাদ,নির্বাহী সদস্য,মোঃ ইব্রাহিম।
সংগঠনটির লক্ষ্য হলো হাস, মুরগি, মাছ ও গবাদিপশু পালনসহ বিভিন্ন ক্ষুদ্র কুটিরশিল্পে নারী ও পুরুষকে উদ্বুদ্ধ করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি বেকারত্ব দূরীকরণ, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সচেতনতা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা।
সংগঠনের পক্ষ থেকে সবাইকে একসঙ্গে মানবিক কাজে অংশগ্রহণ করে সমাজ উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তাদের বিশ্বাস, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি স্বনির্ভর, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন....