
ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী একটি যমুনা লাইনের বাস ভান্ডারিয়া কলেজ মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। দুর্ঘটনায় চালকসহ কয়েকজন আহত হয়েছেন।
আর কতদিন অদক্ষ ও বেপরোয়া চালকের কারণে সড়কে মানুষের জীবন ঝুঁকিতে থাকবে? প্রতিটি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং চালকদের দক্ষতা ও ফিটনেস নিশ্চিত করা এখন সময়ের দাবি। নিরাপদ সড়ক সবার অধিকার।