মহিপুরে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

Khan Arif
প্রকাশিত July 23, 2026, 14:26 PM
মহিপুরে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

মোঃ হাসিবুল ইসলাম

মহিপুর/কুয়াকাটা প্রতিনিধি

 

মহিপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। ।

 

বুধবার (২২ জুলাই) ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ।

 

মামলার সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই দুপুরে ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকায় নিজ বাড়িতে ছোট ভাইয়ের সাথে অবস্থান করছিল শিশুটি। ওই সময় বাড়িতে তার মা-বাবা কেউ ছিলেন না। এ সুযোগে প্রতিবেশী নূর মোহাম্মদ ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

 

ভুক্তভোগী পরিবার জানায়, সামাজিক লোকলজ্জা এবং স্থানীয়দের মাধ্যমে সালিশ-মিমাংসার আশায় তারা বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানি। তবে দীর্ঘদিন বিচার না পাওয়ায় বাধ্য হয়ে বুধবার মহিপুর থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির মা। পুলিশ অভিযোগটিকে মামলা হিসেবে নথিভুক্ত করার পরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, ‘শিশুর মায়ের মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন....