• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Khan Arif
প্রকাশিত জুলাই ২৪, ২০২৬, ২৩:৪৫ অপরাহ্ণ
উজিরপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

উজিরপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালের উজিরপুরে ১ কেজি গাঁজাসহ কাওসার নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​উজিরপুর মডেল থানা পুলিশ জানায়,আটককৃত কাওসারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। স্টাফ রিপোর্টার আজাদ বরিশাল

সংবাদটি শেয়ার করুন....