
মোঃ হাসিবুল ইসলাম
মহিপুর/কুয়াকাটা প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় সংবাদ প্রকাশকের জেরে দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি ও পরিবেশকর্মী কেএম বাচ্চুকে হাতুড়িপেটা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পর্যটন নগরীর হোটেল সৈকতের সামনে এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারীদের হাতুড়ির একাধিক আঘাতে গুরুতর আহত সংবাদকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বাইজিদ রানা ও হারুন মুসল্লির নেতৃত্বে বেশ কয়েকজনের একটি দল কেএম বাচ্চুর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হাতুড়ি দিয়ে তার মাথা ও দুই পায়ে এলোপাতাড়ি পেটালে তিনি গুরুতর আহত হন। পরে তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।
এদিকে সংবাদকর্মীর ওপর এমন ন্যক্কারজনক হামলায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে সাংবাদিক মহল। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে দোষীদের চিহ্নিত করে আটকের পর শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, হামলার খবর এশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের আটকে অভিযান চলছে। তদন্ত নগত ব্যবস্থা গ্রহণ করা হবে।