• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম রেডিসন ব্লু-তে দৈনিক ‘ভোরের চেতন’ সম্পাদকীয় পর্ষদের একাংশের শুভেচ্ছা বিনিময়

Khan Arif
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬, ১৭:৫৪ অপরাহ্ণ
চট্টগ্রাম রেডিসন ব্লু-তে দৈনিক ‘ভোরের চেতন’ সম্পাদকীয় পর্ষদের একাংশের শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রাম রেডিসন ব্লু-তে দৈনিক ‘ভোরের চেতন’ সম্পাদকীয় পর্ষদের একাংশের শুভেচ্ছা বিনিময়

 

চট্টগ্রাম ব্যুরো অফিস:

পর্যটন ও বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে গত শনিবার জাতীয় দৈনিক ‘ভোরের চেতন’ সম্পাদকীয় পর্ষদের একাংশের বিশেষ আড্ডা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 

এক প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে ধোঁয়া ওঠা কফির পেয়ালায় মেতে ওঠে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সংবাদের পেছনের নানামুখী অভিজ্ঞতা আর আগামীর পথচলার নতুন সব চিন্তাভাবনা। এ সময় চট্টগ্রামের আঞ্চলিক খবরের গুরুত্ব এবং পাঠকদের কাছে ভোরের চেতনকে আরও নতুন রূপে পৌঁছে দেওয়ার বিষয়গুলো সাবলীল আলোচনায় উঠে আসে।

 

এই আন্তরিক আড্ডায় উপস্থিত ছিলেন—সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, প্রধান বার্তা সম্পাদক মোন্নাফ খান বায়েজিদ, সহকারী সম্পাদক কাজী মহিউদ্দিন এবং চট্টগ্রাম ব্যুরো প্রধান কফিল উদ্দিন।

 

দৈনিক ভোরের চেতনার সম্পাদক মো. শফিকুল ইসলাম এই ঘরোয়া আয়োজনে বলেন, “চট্টগ্রামের রয়েছে নিজস্ব ঐতিহ্য ও অপার সম্ভাবনা। দেশের অর্থনৈতিক চালিকাশক্তি এই অঞ্চলের খবরগুলোকে দায়িত্বশীলতার সাথে পাঠকদের সামনে তুলে ধরতে আমরা কাজ করে যাচ্ছি। কাজের এই নিরবচ্ছিন্ন ছন্দের মাঝে আজকের এই আড্ডা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।”

 

প্রধান বার্তা সম্পাদক মোন্নাফ খান বায়োজিদ বলেন, “সংবাদপত্রের পাতায় প্রতিদিন যে খবরগুলো পাঠকের কাছে পৌঁছায়, তার নেপথ্যে থাকে পুরো টিমের নিরলস পরিশ্রম। প্রফেশনাল গণ্ডির বাইরে এসে এমন খোলামেলা আলোচনা কাজের গতি ও আন্তরিকতা দুটোই বাড়িয়ে দেয়।”

 

অনুষ্ঠানে চট্টগ্রাম ব্যুরো প্রধান কফিল উদ্দিন ঢাকায় অবস্থানরত মূল সম্পাদকীয় পর্ষদের কর্মকর্তাদের চাটগাঁর মাটিতে স্বাগত জানান এবং ব্যুরোর সামগ্রিক কার্যক্রম তুলে ধরেন। প্রফেশনাল জীবনের ব্যস্ততার বাইরে গিয়ে এমন একটি ঘরোয়া ও আন্তরিক আয়োজন ভোরের চেতন পরিবারের মধ্যকার সৌহার্দ্য বৃদ্ধি করার পাশাপাশি কাজের নতুন উদ্দীপনা জোগাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন....