• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে ‘যুব কার্যক্রম’ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Khan Arif
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬, ১৪:৪৩ অপরাহ্ণ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে ‘যুব কার্যক্রম’ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে ‘যুব কার্যক্রম’ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিশুদের এবং যুবদের অংশগ্রহণে বিশেষ ‘যুব কার্যক্রম’ অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের (UNICEF) সহায়তায় “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় পৌর আর্দশ প্রাথমিক বিদ্যালয় ও ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে বাস্তবায়নে কাজ করছে সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) এবং সার্বিক সহযোগিতায় ছিল জেলা তথ্য অফিস, ঝালকাঠি।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবির হোসেন রানা, ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ সহ সংগঠনের সদস্য বৃন্দ।
কর্মসূচিতে উপস্থিত বক্তারা ডেঙ্গু রোগের বাহক এডিস মশার প্রজননস্থল বিনাশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সচেতনতাই যথেষ্ট নয়, বরং নিজ নিজ গৃহ, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশেপাশের আঙিনা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই সবচেয়ে কার্যকর উপায়।”
এ সময় উপস্থিত কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে প্রতিষ্ঠান ও বাসা-বাড়ির জমা পানি দূর করার পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসার পরামর্শ দেওয়া়র আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....