• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাউফলে চিত্রাঙ্কন ও আলোচনা সভা

Khan Arif
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬, ১৯:৩৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাউফলে চিত্রাঙ্কন ও আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাউফলে চিত্রাঙ্কন ও আলোচনা সভা

 

পটুয়াখালী প্রতিনিধি।।

 

জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিণ কৌখালী মাধ্যমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু যতীন চন্দ্র সরকার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা আঃ রহমান, গণিত শিক্ষক আনোয়ার হোসেন (বিএসসি), কৃষি শিক্ষক বাবু উজ্জ্বল কুমার রায়, হিন্দু ধর্মীয় শিক্ষক বাবু সুপন সুতার, শিক্ষিকা তাহেরা বেগম ও অফিস সহকারী কাজি মাঈনুল হাসান।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের অবদান এবং দেশের গণতান্ত্রিক চেতনা তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শারীরিক শিক্ষক মোঃ খোকন শিকদার। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন....