• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকি এ.কে মাধ্যমিক বিদ্যালয়ের নব গঠিত কমিটির উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা।

Khan Arif
প্রকাশিত আগস্ট ৬, ২০২৬, ১৭:০১ অপরাহ্ণ
দুমকি এ.কে মাধ্যমিক বিদ্যালয়ের নব গঠিত কমিটির উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা।

দুমকি এ.কে মাধ্যমিক বিদ্যালয়ের নব গঠিত কমিটির উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা।

মোঃ রাকিবুল হাসান,(দুমকি)থেকে
দুমকি (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতাঃ দুমকি আপতুননেছা খাতুন বহুমূখী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নব গঠিত কমিটির উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মজিবুর রহমান টোটন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ মাহমুদা আখতারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু,সাবেক ছাত্রনেতা বশির উদ্দিন মৃধা,জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা প্রমূখ।

শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। মতবিনিময় সভায় প্রধান শিক্ষক মোসাঃ মাহমুদা আখতার অভিযোগ করে বলেন, শুধু মাত্র বিএনপি সরকারের সাবেক মন্ত্রী এম কেরামত আলীর হাতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং ৭শত শিক্ষার্থী ও সন্তোষজনক ফলাফল থাকার পরেও রাজনৈতিক প্রতিহিংসার কারনে বিদ্যালয়টি জাতীয়করন করা হয়নি। তাই বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন ও বিদ্যালয়টি জাতীয়করনের জন্য অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন....