• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক ভোরের চেতনা সম্পাদক মহোদয়ের চুয়াডাঙ্গায় আগমনের ফুলের শুভেচ্ছা

Khan Arif
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৬, ১৭:০৭ অপরাহ্ণ
দৈনিক ভোরের চেতনা সম্পাদক মহোদয়ের চুয়াডাঙ্গায় আগমনের ফুলের শুভেচ্ছা

দৈনিক ভোরের চেতনা সম্পাদক মহোদয়ের চুয়াডাঙ্গায় আগমনের ফুলের শুভেচ্ছা

শিমুল রেজা,
ঢাকা থেকে নিয়মিত প্রকাশিত বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম জাতীয়’ দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুর ইসলাম মহোদয় চুয়াডাঙ্গায় আগমনের জেলা প্রতিনিধি শিমুল রেজা’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ ও সৌজন্য সাক্ষাৎ করা হয়ে। রবিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানা কার্যালয়ে গিয়ে এই শুভেচ্ছা ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎকারের সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনা’র সহকারী সম্পাদক আশরাফুল ইসলাম আসাদ মন্ডল, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আজাদ হোসেন, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রকিব হোসেন, সাংবাদিক নাছিম, সাংবাদিক আরিফুল ইসলাম মিলন, আরিফুল ইসলাম আরিফ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ।

এসময় জাতীয়’ দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুর ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,
দেশের মানুষের প্রতি আমাদের অঙ্গীকার-আমরা মানুষের কথা বলব, দেশের কথা বলব; উন্নয়ন, মুক্তিযুদ্ধ ও নিপীড়িত মানুষের কথা বলব।, আমরা অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আসছি। কারণ, আমাদের স্লোগানই হলো ‘সত্যের সন্ধানে নির্ভীক’।, শুধু সংবাদ উপস্থাপন নয়, এদেশের গণমানুষের কাছে এই প্রতিষ্ঠান অঙ্গীকারবদ্ধ। নির্যাতিত, নিপীড়িত ও পিছিয়ে পড়া মানুষের মুখপত্র হিসাবে কাজ করায় ভোরের চেতনা জনপ্রিয় কাগজ। পাঠকের আস্থা ও বিশ্বাসকে আমরা মূল্যায়ন করি। চ্যালেঞ্জ মোকাবিলা করে আজকের এই অবস্থানে এসেছি। আগামী দিনে অনেক দূর যেতে চাই। সাহস ও সত্যের ওপর ভর করে এগিয়ে যেতে চাই। এজন্য সম্মিলিত প্রয়াস দরকার। তাই ভোরের চেতনা এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা এবং সবার সমর্থন জরুরি।

সংবাদটি শেয়ার করুন....