• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

Khan Arif
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার উদ্যোগে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) নগরীর একটি মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

শিক্ষা শিবিরে দারসুল কুরআন পেশ করেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। বিষয়ভিত্তিক আলোচনা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

এছাড়া গুরুত্বপূর্ণ আলোচনা করেন নড়াইল-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আতাউর রহমান বাচ্চু। বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিমের সদস্য একেএম ফখরুদ্দিন খাঁন রাযী এবং কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা নায়েবে আমীর ড. এস. এম. মাহফুজুর রহমান।

শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আঃ মান্নান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইয়েদ আহমেদ খাঁন বাচ্চু, জেলা কর্মপরিষদ সদস্য মো. আবু মুনিম, অধ্যক্ষ মোশাররফ হোসেন, অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, মো. মাসুদুর রহমান, হাফেজ মাওলানা কাওছার হোসেন ও নুরুল হক সোহরাবসহ অন্যান্য দায়িত্বশীলরা।

দিনব্যাপী শিক্ষা শিবিরে দায়িত্বশীলদের ব্যক্তিগত মানোন্নয়ন, সংগঠন সম্প্রসারণ, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় দায়িত্বশীলদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন....